বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
তাপসী রায়, জন্ম- ২১ ডিসেম্বর ১৯৮২। ১০ বছর বয়সে, বাংলাদেশের বিশিষ্ট স্বরলিপিকার নিখিল রঞ্জন নাথ-র কাছে সঙ্গীতে হাতে খড়ি হয়। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা থেকে শিশু বিভাগে ৩বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করি। সে সময় জেলা পর্যায়ে আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশাত্মবোধক, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতে অংশগ্রহণ করে ১ম ও ২য় স্নান অধিকার করি।এরপর দীর্ঘ বিরতির পর ছায়ানট থেকে নজরুল সংগীত ও রবীন্দ্র সঙ্গীত বিভাগে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করি। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের নিয়মিত শিল্পী হিসেবে নির্বাচিত। ছায়ানটে শিক্ষার্থী হিসেবে যুক্ত থাকা অবস্থায় সনজিদা খাতুন, ওয়াহিদুল হক, মিতা হক, লাইসা আহমেদ লিসা, আজিজুর রহমান তুহিন, অদিতি মোহসিন, খায়ারুল আনাম শাকিল, মাসুদা নার্গিস আনাম, শাহীন সামাদ, সুমন মজুমদার, শারমিন সাথী ময়না, বিজন মিস্ত্রি প্রমুখকে শিক্ষক হিসেবে পাবার সৌভাগ্য হয়েছিলো।
বর্তমানে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে শুদ্ধ সঙ্গীত ৪র্থ বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে যুক্ত আছি, রেজোয়ান আলী লাভলু-স্যারের অধীনে, এবং ইউডা ইউনিভার্সিটি থেকে সংগীতে ২ বছরের স্নানকোত্তর করে ডিন এওয়ার্ড প্রাপ্ত হন।
পেশা- চাকুরিজীবি, ছায়ানট সংস্কৃতি-ভবন, সমন্বয় সহযোগী। এছাড়া ইডেন মহিলা কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব “ছায়াবীথিতে” সঙ্গীত প্রশিক্ষক হিসেবে ২০২৪ সাল থেকে কর্মরত আছেন।