বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

তাহমিনা ইসলাম তানি

তাহমিনা ইসলাম তানি

সাধারণ সদস্য

Connect with me:

About

ছোটবেলা থেকেই গান,নাচ, আবৃত্তি, বিতর্ক,খেলাধুলার সাথে যুক্ত ছিলাম এবং সকল বিষয়েই সাফল্যের সাথে ১ম, ২য় স্থান অর্জন করেছি। জাতীয় শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করি। সময়-সুযোগের কারণে শুধু গানকেই বেছে নিয়েছি, নাচ কে আর চলমান রাখা হয়নি।   অন্য ধরনের গান গাইলেও নজরুল সংগীত শেখার তীব্র আগ্রহ থেকেই এই বিষয় কে প্রথম অবস্থানে রাখা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ,বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, ছায়ানট সংগীত বিদ্যায়তনে দীর্ঘ আট বছর ধরে নজরুল সংগীত বিভাগে অধ্যয়নরত ছিলাম, ২০১৯ সালে মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে নজরুল সংগীত বিষয়ে সমাপনী পর্ব সমাপ্ত হয়।বর্তমানে  বাংলাদেশের স্বনামধন্য নজরুল সংগীত শিল্পী(একুশে পদকপ্রাপ্ত)-জনাব খায়রুল আনাম শাকিল স্যারের কাছে তালিম নিচ্ছি, এছাড়া গুরুজী শ্রী অসিৎ দে'র শুদ্ধ সংগীত (৩য় বর্ষে) বিভাগে ভর্তি হয়েছিলাম ২০২০ এ পরবর্তীতে করোনাকালীন পরিস্থিতিতে আর চলমান রাখা হয়নি।
জনপ্রিয় মিউজিক চ্যানেল ই​-মিউজিক এর সাথে ২০১৮ সাল থেকে কাজ করছি, সাম্যের কবি,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক সংগীত/গজল(১।শোন শোন ইয়া ইলাহি, ২।রোজ হাশরে আল্লাহ আমার, ৩। তরুণ প্রেমিক প্রণয় বেদন, ৪। খাতুনে জান্নাত ফাতেমা জননী,  ৫। নাম মোহাম্মদ বোল রে, ৬। আল্লাহকে যে পাইতে চায়,), ২টি নাটকের গানে(রবীন্দ্রসংগীত তোমারও অসীমে, আমি কেবলি স্বপন) গানগুলো এই জনপ্রিয় চ্যানেলে রেকর্ড এবং ইউটিউব, ফেসবুকে প্রচারিত হয়েছে। জেলা-চাঁদপুর সদর, বর্তমান অবস্থান ঢাকা। কর্মস্থানঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.(পুলিশ ব্যাংক,হেড অফিস)। চাকরির পূর্বে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে গানের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলাম। এরপর মিরপুর ডিওএইচএস ব্রাঞ্চ এর বাফায় সংগীত শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলাম কিছুদিন আগে কর্মব্যস্ততার কারণে ছেড়ে দিতে হয়। 

২০১৬ অথবা ২০১৭ সাল থেকে বিএনএসএস'র সাথে যুক্ত আছি। এই সংগঠনের একজন সদস্য হিসেবে সর্বদা সাফল্য কামনা করছি।