বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

সুমন মজুমদার

সুমন মজুমদার

যুগ্ম সম্পাদক

Connect with me:

About

সুমন মজুমদারের সংগীতে হাতে খড়ি পাঁচ বছর বয়সে সঙ্গীত গুরু শান্তি রক্ষিত এর হাতে। পরবর্তীতে ১৯৯১ সালে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে নজরুল সঙ্গীত বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু। ছায়ানটের শিক্ষা গ্রহন কালে ব্যক্তিগতভাবে নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে তালিম নেয়া হয়েছে সঙ্গীতগুরু সুমন চৌধুরীর কাছে। পাশাপাশি সঙ্গীত গুরু অঞ্জলি রায়, সোহরাব হোসেন, আহসান মোরশেদ, খায়রুল আনাম শাকিল এর কাছ থেকে নজরুল সঙ্গীত বিষয়ে শিক্ষা গ্রহণ। ১৯৯৫ সালে (বাংলা ১৪০১) নজরুল সঙ্গীত বিষয়ে প্রথম মানে ছায়ানটের বিস্তৃত পাঠক্রম শেষ। পরবর্তীতে ১৯৯৫ সাল থেকে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে নজরুল সঙ্গীত বিষয়ে শিক্ষকতায় নিযুক্ত। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ শ্রেণীভূক্ত শিল্পী। বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবেও অন্তর্ভুক্ত।