বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
শারমিন সাথী ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ময়নানামে পরিচিত। তিনি এখন নজরুল সঙ্গীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। ছোট বেলাতেই তার সঙ্গীতে হাতেখড়ি কুমিল্লায় শ্রীমতি অলকা দাশের কাছে। তিনি ১৯৯৩ সনে ঢাকা এসে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের সঙ্গে যুক্ত হন। ছায়ানটে পাঁচ বছরের নজরুল সঙ্গীত শিক্ষা শেষে ১৯৯৮ সন থেকে তিনি ছায়ানটে শিক্ষকতা শুরু করেছেন।
রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ পুরুষ ওয়াহিদুল হকের কাছে রবীন্দ্রসঙ্গীত সহ বাংলা গানের তালিম নেন ময়না। পাশাপাশি সুমন চৌধুরীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের তালিম নেন। ১৯৯২ সনে তিনি সৃজনশীল বাংলা গানের চর্চা ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত আনন্দধ্বনির সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গে যুক্ত আছেন।