বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
আমি শরিফুর রহমান, আমার জন্ম শরিয়তপুর জেলায়। বাবা-মায়ের অনুপ্রেরণাতেই সঙ্গীতাঙ্গনে আমার পথচলা শুরু। ১২ বছর বয়সে আমার সঙ্গীতের পাঠ শুরু হয় সুরসাগর ললিতকলা একডেমীতে। পরবর্তীতে আমি যথাক্রমে বুলবুল ললিতকলা একাডেমী ও ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন হতে নজরুল সঙ্গীত বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করি। সঙ্গীত শিক্ষাজীবনের বিভিন্ন সময়ে বিজন চন্দ্র মিস্ত্রী, ইয়াকুব আলী খান, শ্রী অনিল কুমার সাহা ও শ্রী অসিত দে-এর নিকট নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম গ্রহণ করি।
বর্তমানে আমি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের নজরুল সঙ্গীত বিভাগে সহযোগী শিক্ষক হিসেবে এবং শ্রী অসিত দে-এর তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থী হিসেবে যুক্ত আছি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একডেমীর আমি একজন তালিকাভুক্ত শিল্পী। বিগত জুন’২০২৫ইং মাসে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার একজন সদস্য হিসেবে আমি যুক্ত হই।