বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

ড. পরিতোষ কুমার মণ্ডল

ড. পরিতোষ কুমার মণ্ডল

গবেষণা-সম্পাদক

Connect with me:

About

ড. পরিতোষ মণ্ডল বাংলাদেশের রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মনোরঞ্জন মণ্ডল ও মাতা জ্যোৎস্না রানী মণ্ডল। পারিবারিক সাংগীতিক পরিবেশে বড়ভাই বসুদেব মণ্ডলের কাছে তাঁর সংগীতে হাতেখড়ি। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি ঢাকার সরকারি সংগীত কলেজে ভর্তি হন এবং ২০০২ সালে নজরুল-সংগীতে বি. মিউজ-এ প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। পরে ২০০৮ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে নজরুল-সংগীতে এম. মিউজ সম্পন্ন করেন এবং ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন।

২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে “বাংলা চলচ্চিত্রে নজরুল-সংগীতের প্রয়োগ” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউডা-তে নজরুল-সংগীত বিষয়ে সহযোগী অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত।

নজরুল-সংগীত বিষয়ে তাঁর বহু প্রবন্ধ বিভিন্ন স্বনামধন্য পত্রিকা ও জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর  'চলচ্চিত্রে নজরুল-সংগীত' (২০২৩) এবং ' 'নজরুল-সঙ্গীত স্বরলিপি' (২০২৫) গবেষণা-গ্রন্থদুটি উল্লেখযোগ্য অবদান। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল-সংগীত শিল্পী ও সংগীত পরিচালক। এছাড়া আধুনিক গানের গীতিকার ও সুরকার।  প্রমিত বাণী ও সুরে নজরুল-সংগীত চর্চা, প্রশিক্ষণ, গবেষণা ও প্রচারে তিনি নিবেদিতপ্রাণ।