বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
নন্দিতা ধারা দত্তের গানে হাতেখড়ি পারিবারিকভাবেই বাবা স্বপন দত্ত ও মা মুকুল মজুমদারের আগ্রহে শুরু হয়েছিলো। দশ বছর বয়সে ছায়ানট সংগীত বিদ্যায়তনে ভর্তি হওয়া এবং সেখান থেকে নজরুলসংগীত এ প্রথম মান পেয়ে পাঠ সম্পন্ন করেন। পরবর্তীকালে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি পেয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। নন্দিতা প্রথিতযশা শিল্পী খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, রামানুজ দাশগুপ্তের কাছ থেকে সংগীতশিক্ষা লাভ করার সুযোগ পেয়েছেন। সংগীতগুরু শ্রী অসিত দে'র কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে পাঠ নিচ্ছেন। নন্দিতা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত নজরুল সংগীতশিল্পী হিসেবে তালিকাভূক্ত রয়েছেন।