বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

মাহমুদুল হাসান

মাহমুদুল হাসান

সাংগঠনিক সম্পাদক

Connect with me:

About

মাহমুদুল হাসান বাংলাদেশের ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। সংগীতে তাঁর হাতেখড়ি হয় ঝিনাইদহেই, প্রয়াত তপন ভট্টাচার্যের কাছে। শৈশবকাল থেকেই সংগীতচর্চার প্রতি গভীর অনুরাগ তাঁকে ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে এগিয়ে নেয়। তিনি ছায়ানট ও নজরুল ইন্সটিটিউট থেকে নজরুলসংগীতের  শিক্ষা গ্রহণ করেন, যা তাঁর সংগীতভাবনা ও পরিবেশনায় দৃঢ় ভিত্তি গড়ে তোলে।

শাস্ত্রীয় সংগীতে তিনি প্রখ্যাত সংগীতগুরু প্রফেসর ভি. সি. রানাডে, প্রফেসর ড. রাজেশ কেলকার এবং ড. আলী এ. এফ. এম. রেজোয়ানের সান্নিধ্যে তালিম লাভ করেন। নজরুলসংগীতে তাঁর  শিল্পীসত্তা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সর্বজনাব সুধীন দাশ, সোহরাব হোসেন, খালিদ হোসেন, শাহীন সামাদ, সুমন চৌধুরী এবং খায়রুল আনাম শাকিল প্রমুখ। 

হাসান, ভারত সরকারের বৃত্তি নিয়ে  বড়োদার মহারাজা সয়াজীরাও বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অধ্যাপনা ও দেশের ঐতিহ্যবাহী সংগঠন  ছায়ানটে  শিক্ষকতার পাশাপাশি  বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শাস্ত্রীয় সংগীত, নজরুলসংগীত ও আধুনিক গানে নিয়মিত শিল্পী । বাংলাদেশ  সরকারের  সাংস্কৃতিক  দলের প্রতিনিধি হিসেবে  ভারত, নেপাল ও ভুটান সফর করেন।