বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
খায়রুল আনাম শাকিল একজন প্রসিদ্ধ নজরুল সঙ্গীত ধারার গায়ক। তিনি ২০১৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। শাকিল ১৯৮৪ সালে লিডস বেকেট ইউনিভার্সিটি থেকে শিল্প প্রকৌশলে স্নাতক হন। তিনি তাঁর চাচা মাহমুদুর রহমান বেণু, নারায়ণ চন্দ্র বসাক, ওস্তাদ মোহাম্মদ সগিরুদ্দিন খান, শেখ লুৎফুর রহমান, সোহরাব হোসেন এবং অঞ্জলি রায়ের কাছে সঙ্গীতের তালিম নেন। ১৯৯৬ সালে খায়রুল আনাম শাকিল তার প্রথম অ্যালবাম ‘মেঘে মেঘে অন্ধ’ প্রকাশ করেন।
এই গুণী শিল্পী ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের বর্তমান সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের একজন সম্মানিত শিক্ষক। এছাড়াও তিনি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
৬ষ্ঠ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড- শ্রেষ্ঠ নজরুল গায়ক, দশম চ্যানেল আই সঙ্গীত পুরস্কার- শ্রেষ্ঠ নজরুল গায়ক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্মাননা, নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসার ক্ষেত্রে বিশেষ কিছুর জন্য দেখতে রূপনা রূপ “নজরুল সম্মান”(২০১৬), নজরুল ইনস্টিটিউট- নজরুল পুরস্কার (২০১৭), জাতীয় পুরস্কার একুশে পদক (২০১৯) সহ অসংখ্য পুরষ্কার লাভ করেন।