বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

করিম হাসান খান

করিম হাসান খান

সহ-সভাপতি

Connect with me:

About

করিম হাসান খান বাংলাদেশের একজন খ্যাতিমান নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীত শিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং প্রাইম ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। শৈশবে পিতা হাসান আলী খানের কাছে সংগীতে হাতেখড়ি হয়। পরবর্তীতে উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ মো. ফজলুল হক, কলকাতার সংগীত রিসার্চ একাডেমি (এম.আর.এ)-এর পণ্ডিত এ. কানন, পণ্ডিত প্রসুন ব্যানার্জী এবং দীর্ঘ পাঁচ বছর তবলা শিল্পী ওস্তাদ আসলাম খান-এর সঙ্গে নিয়মিত সংগতের মাধ্যমে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

নজরুল সংগীতে তিনি সোহরাব হোসেন বেদারউদ্দিন আহমেদ, পণ্ডিত সুকুমার মিত্র এবং পণ্ডিত দিলীপ মুখার্জীর নিকট বিশেষ প্রশিক্ষণ লাভ করেন। বাফা থেকে তিনি সফলভাবে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। সংগীত জীবনে পণ্ডিত রবিশংকর, ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত ভীমশেন যোশী, পণ্ডিত যশরাজ, মান্না দে, অমর পালসহ বহু কিংবদন্তি শিল্পীর সান্নিধ্য লাভ করেন।

তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ গ্রেডের নজরুল সংগীত শিল্পী। ১৯৯৮ সালে “অরুণরাজা গোলাপ কলি” এবং ২০১৪ সালে “আজই এ কুসুম হার” শিরোনামে তাঁর অ্যালবাম প্রকাশিত হয়। ১৯৭৯ সালে বাফা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনসহ দেশ-বিদেশে বহু সম্মাননা লাভ করেন। প্রায় ৪০ বছর ধরে তিনি প্রমিত বাণী ও সুরে নজরুল সংগীত চর্চা, গবেষণা, লেখা ও প্রশিক্ষণে নিয়োজিত রয়েছেন।