বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
ঝর্ণা বেপারী হাতেখড়ি মামার কাছেই। পরবর্তীতে ওস্তাদ শ্রী গোপীমোহন কর্মকার ও কমল মজুমদার এর কাছে শাস্ত্রীয় সঙ্গীত ও নজরুল সংগীতের তালিম নেয়া শুরু করেন। এর পর ছায়ানট থেকে শুদ্ধ সংগীত ঔ ইউডা থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করেন। বাংলাদেশ টেলিভিশন ও রেডিও তে নজরুল সংগীত এবং আধুনিক গান এ তালিকাভুক্ত । শ্রদ্ধেয় অসিত দে এর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন । বর্তমানে কোলকাতা শ্রী শুভাশীষ মুখোপাধ্যায় ও শ্রী গৌতম ঘোষাল এর কাছে তালিম নিচ্ছেন।শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিল এর কাছে নজরুল সংগীতের চর্চাও অব্যাহত রেখেছন। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এ সংগীত শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।