বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

গার্গী ঘোষ

গার্গী ঘোষ

নির্বাহী সদস্য

Connect with me:

About

গার্গী ঘোষ  বর্তমানে  ছায়ানট সংগীত বিদ‍্যায়তনে নজরুল সংগীত বিভাগে শিক্ষক সহযোগী হিসেবে এবং নজরুল সংগীত সংস্থায় দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন।  তিনি সংগীতগুরু  শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিল ও শ্রদ্ধেয়  কল্পনা আনাম  সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকগুরুদের কাছে নজরুল সংগীতে তালিম নিচ্ছেন। এছাড়া তিনি বতর্মানে গুরু শ্রী অসিত দে এর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছেন।  গার্গী  ২০১৬ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ ঢাকা জেলায় নজরুল সংগীতের দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত "সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০১৬" এ ঢাকা মহানগর পর্যায়ে নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জন ,বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে শিশু কিশোর প্রতিযোগিতা ২০১৯ সালে প্রথম স্থান ও ২০২০ সালে দ্বিতীয় স্থান অর্জন এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনবার চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০২১ সালে আয়োজিত "জাতীয় শিশু উৎসব-২০২১" প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে জাতীয় পুরষ্কার অর্জন করেছেন। গার্গী ঘোষ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে (ঢাকা) তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী।