বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

দিপ্তী সমদ্দার দিপু

দিপ্তী সমদ্দার দিপু

নির্বাহী সদস্য

Connect with me:

About

দীপ্তি সমাদ্দার দিপু জন্ম কাউখালী উপজেলা। পিরোজপুর, বরিশাল। ছোটবেলা গানে হাতেখড়ি ওস্তাদ পতিত পাবন নট্ট'র কাছে। তখন  থেকেই তাঁর কাছে নজরুল ও শাস্রীয় সংগীত  চর্চা। বিভিন্ন প্রতিযোগিতায় খুব ছোট থেকে সাফল্য অর্জন।গ্রাজুয়েশন শেষ করে  ঢাকায় এসে ছায়ানটে নজরুল সংগীতে ভর্তি ও পাশাপাশি  ANZ Grindlays Bank এ কাজ শুরু। পাশাপাশি ছায়ানটে নজরুল সংগীত বিভাগে সাফল্যের সাথে অধ্যয়ন শেষ করা।  এর পরে সংগীত জীবনে কিছুটা বাঁধা আসে। বিবাহিত জীবন, ছোট বাচ্চা ও চাকরির কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগীতকে ধরে রাখা একটু কঠিন হয়ে পড়েছিল। সংগীতে প্রায় ১০ বছর বিরতি নেয়া হয়। এর মধ্যে ANZ Grindlays bank পরে Standard chartered bank এর সাথে একত্রিত হয়ে যায়। কার্যক্রম চলতে থাকে standard chartered bank এর সাথে।প্রায় ১০ বছর সংগীত থেকে বিরত থাকার পর নতুন করে আবার  2010 থেকে শাস্ত্রীয় সংগীতের তালিম শুরু হয় ছায়ানটের শিক্ষক অনুপ বড়ুয়ার কাছে। শ্রদ্ধেয় এই শিক্ষকের অনুপ্রেরণায় ২০১২ সালে "মনে পড়ে আজ" নামে একটি নজরুল সংগীতের সিডি প্রকাশিত হয়েছিল লেজার ভিশনের মাধ্যমে। অনুপ বড়ুয়া দেশের বাইরে চলে যাওয়াতে ছায়ানটের শিক্ষক রেজওয়ান আলি লাবলুর কাছে আবার নতুন করে শাস্রীয় সংগীতের তালিম নেয়া শুরু হয়।  এরপর প্রায় ২৭ বছরের চাকরির জীবন  থেকে  অবসর নিয়ে ছায়ানটে তার নিজের শিক্ষাগুরু রেজওয়ান আলির অধীনে শাস্রীয় সংগীত বিভাগে ৬ বছরের পাঠ্যক্রম শেষ করে সমাপনী পরীক্ষায়  প্রথম মানে প্রথম স্থান অধিকার করা।২০২৩ সালে  শাস্ত্রীয় সংগীত নিয়ে UODA থেকে স্নাতোকত্তর ডিগ্রী শুরু করা হয় যা সমাপ্ত হয় ২০২৫ সালে। সেখানেও ছিল প্রথম মানে প্রথম স্থান অধিকার করা।  বর্তমানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নজরুল ও শাস্রীয় সংগীত বিভাগে  একজন তালিকাভুক্ত শিল্পী। বিভিন্ন মঞ্চে শুদ্ধসংগীত পরিবেশনা করা যার মধ্যে রয়েছে ছায়ানট, শুদ্ধ সংগীত প্রচার ও প্রসার গোষ্ঠী, সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ, চিটাগং।  বর্তমানে  শিশু সহ সব ধরনের শিক্ষার্থীদের শাস্রীয় সঙ্গীত তালিম দেয়ায় অব্যাহত থাকা।