বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

আশীষ কুমার শীল

আশীষ কুমার শীল

সাধারণ সদস্য

Connect with me:

About

পটুয়াখালীর সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা আশীষ কুমার শীল বড় বোন কৃষ্ণা শীলের কাছে সঙ্গীতের হাতেখড়ি নেন। পরবর্তীতে দুজন গুরু নির্মল দাশগুপ্ত এবং মেডিন ডি. রোজারিও-র কাছে দীর্ঘকাল তালিম গ্রহণ করেন। ২০০০ সালে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে এবং নজরুল ইন্সটিটিউট থেকে ৩ বার নজরুল সঙ্গীতে উচ্চতর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। প্রখ্যাত শিল্পী খায়রুল আনাম শাকিল জীর কাছেও দীর্ঘদিন তালিম নিচ্ছেন। ১৯৯৯ সালে তিনি নিজের প্রতিষ্ঠান “সুরনন্দন নজরুল সঙ্গীত চর্চা কেন্দ্র” প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমির একজন নিয়মিত তালিকাভুক্ত পেশাদার নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন।