বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

অপূর্ব কর্মকার

অপূর্ব কর্মকার

সাধারণ সদস্য

Connect with me:

About

অপূর্ব কর্মকার রাজশাহী,বাংলাদেশের অতিসাধারণ একটি পরিবারে ১৯৯২ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তার মা বীণাপাণি কর্মকার এবং বাবা স্বর্গীয় বিবেকানন্দ কর্মকারের কনিষ্ঠ সন্তান অপূর্ব; ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহে তার দুই বড় দিদি বিশাখা ও বিষ্ণুপ্রিয়া কর্মকারের হাত ধরে তার সঙ্গীতের প্রথম পাঠ শুরু হয়। দীর্ঘ ১২ বছর ধরে শাস্ত্রীয়সঙ্গীতের, তালিম নিয়েছেন অপূর্ব, তার প্রথম গুরু সুনীল চক্রবর্তী ও পরবর্তীতে গুরুভাই মিল্টন বিশ্বাসের কাছেও কিছুকাল তালিম অব্যাহত ছিল। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও অপূর্ব বাংলার কীর্তন গানের তালিম নিয়েছেন উপমহাদেশের স্বনামধন্য কীর্তনীয়া "কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী" মহোদয়ের নিকট। বর্তমানে অপূর্ব বেঙ্গল স্কলার, ২০১৭ সাল থেকে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের তত্বাবধানে উপমহাদেশের খ্যাতিমান শাস্ত্রীয়সঙ্গীত শিল্পী ও গুরু পণ্ডিত "উল্লাস কাশালকার"ও তার সুযোগ্য শিষ্যা সুপ্রিয়া দাসের নিকট খেয়াল গায়কীর তালিম গ্রহণ করছেন। তিনি নিরলস প্রচেষ্টা মাধ্যমে সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে আরও উচ্চতর স্তরে উন্নীত করার লক্ষে চর্চা করে যাচ্ছেন । বর্তমানে অপূর্ব "চৈতন্য কালচারাল সঙ্গীত একাডেমির" সঙ্গীত শিক্ষক পদে নিযুক্ত আছেন।