বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
নজরুল সংগীত শিল্পী ড. অঞ্জনা ইসলাম-এর জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। শৈশবে মুক্তাগাছা ও ময়মনসিংহের স্থানীয় উস্তাদ, সংগীতানুরাগী ও প-িত ব্যক্তিবর্গের সাহচর্যে বিভিন্ন আঙ্গিকের সংগীতের প্রতি তার আগ্রহ জন্মে। পরে, নজরুল সংগীতকেই তিনি তার চর্চার প্রধান অনুষঙ্গ হিসেবে বেছে নেন। অদ্যাবধি নজরুল সংগীতকে প্রাধ্যান্য দিয়েই তিনি তার চর্চা ও সাধনা অব্যাহত রেখেছেন। ২০০৯ সালে তিনি ছায়নট থেকে নজরুল সংগীতের কোর্স সম্পন্ন করেন। ২০০৪ সাল থেকে তিনি বাংলাদেশের বরেণ্য নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল-এর নিকট নজরুল সংগীতের তালিম গ্রহণ অব্যাহত রেখেছেন। এছাড়া, তিনি ড. পরিতোষ কুমার ম-লের নিকটও উচ্চাঙ্গ এবং নজরুল সংগীতের তালিম গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নজরুল সংগীত এবং আধুনিক গানের তালিকাভুক্ত একজন শিল্পী। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলেও তিনি সংগীত পরিবেশন করেন। তিনি বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার একজন নিয়মিত সদস্য। ড. অঞ্জনা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজে ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক গ্রেড-১ পদে কর্মরত আছেন। পিতার নিরন্তর অনুপ্রেরণায় সংগীত সাধনার পাশাপাশি তিনি ‘নজরুলের নাটকে সংগীতের প্রয়োগ: আখ্যান ও সংলাপের পটভূমি’ শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। প্রকাশিত গ্রন্থ: নজরুলে নাটকে সংগীতের প্রয়োগ, প্রকাশক: পেন্সিল পাবলিকেশন্স ঢাকা, প্রকাশকাল: ২০২২।