বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

সঞ্জয় হালদার

সঞ্জয় হালদার

সাধারণ সদস্য

Connect with me:

About

ছোটবেলা থেকেই বাড়ির সাংগীতিক আবহে সংগীতের অপ্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। পরবর্তীতে বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল শাখা, বরিশাল সংগীত শিল্পীসত্তা একাডেমি, শিল্পকলা একাডেমি থেকে প্রয়াত তপন সরকার, ড. স্বয়ম্ভু  সরকার, গোপীমোহন কর্মকার, প্রয়াত বশীরুল হক বাদল, মৈত্রী ঘরাই প্রমুখের কাছে বিভিন্ন সময়ে উচ্চাঙ্গসংগীত ও নজরুলসংগীতে তালিম নিয়েছেন।
২০১৭ সাল থেকে ঢাকায় শ্রী অনিল কুমার সাহা ও বিজন মিস্ত্রীর কাছে কিছুদিন তালিম নেন। বর্তমানে ছায়ানট সংগীত বিদ্যায়তনে শ্রী অসিত দে মহোদয়ের কাছে উচ্চাঙ্গসংগীতের তালিম গ্রহণ করছেন। পাশাপাশি নজরুলসংগীতের তালিম গ্রহণ করছেন শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিল স্যারের কাছে। 
সঞ্জয় হালদার ২০০৯ সালে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নজরুলসংগীতের তালিভুক্ত শিল্পী। 
২০১৮ সাল থেকে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থার (বিএনএসএস)একজন সদস্য। সংস্থার বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। বিএনএসএস পরিচালিত স্বল্পশ্রুত নজরুলসংগীতের সংকলনে প্রতি বছর রেকর্ড করে আসছেন। নজরুলের সংগীত ও কর্ম নিয়ে লেখালেখিও করছেন।