বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
শিল্পী অরণী সুজয়া ২০০৮ খ্রিষ্টাব্দে ঢাকায় এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করে। মা বিজয়া চক্রবর্ত্তী ও বাবা সুনীল সূত্রধর দুজনেই নজরুল-সংগীত শিল্পী ও শিক্ষক। ফলে সংগীতের প্রতি অরণী সুজয়ার প্রবল আগ্রহ থাকায় ছোটোবেলাতেই মা বিজয়া চক্রবর্ত্তী ও বাবা সুনীল সূত্রধরের নিকট সংগীতে হাতেখড়ি হয় তার। এ সময় বিভিন্ন ধারার গান চর্চা করলেও পরবর্তীসময়ে নজরুল-সংগীত শিল্পী ও শিক্ষক ড. পরিতোষ মণ্ডলের নিকট নজরুল-সংগীতে তালিম গ্রহণ করে। অরণী সুজয়া স্কুল জীবনে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’-এর সংগীত প্রতিযোগিতায় শাস্ত্রীয়সংগীত, নজরুল-সংগীত ও দেশের গানে অংশগ্রহণ করে মহানগর পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়। বর্তমানে সে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের নজরুল-সংগীত বিভাগের একজন শিক্ষার্থী । এ ছাড়া দেশের প্রথিতযশা শাস্ত্রীয়সংগীতের গুরু শ্রী অসিত দে-এর নিকট সে শাস্ত্রীয়সংগীতে তালিম গ্রহণ করছে।