বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
“অন্তরে তুমি আছ চিরদিন” — নজরুল সংকলন ২০২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা (BNSS)-এর উদ্যোগে “নজরুল উৎসব ২০২৩” উপলক্ষে “অন্তরে তুমি আছ চিরদিন” শিরোনামে নজরুল সংকলন প্রকাশ করা হয়। নজরুল উৎসবের আয়োজন করা হয় গুলশান সোসাইটি লেক পার্কে। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল IGCC, Indian High Commission এবং গুলশান সোসাইটি।
এই সংকলনে কাজী নজরুল ইসলামের রচিত বিভিন্ন গান পরিবেশন করেছেন ১২৫ জন শিল্পী। নজরুলসংগীতের বৈচিত্র্যময় রূপ, সুর, বাণী ও আবেগকে শ্রোতাদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই বিশেষ আয়োজনটি করা হয়।
সংকলনটির গানগুলো বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার YouTube channel এ একটি বিশেষ Playlist হিসেবে সংরক্ষিত রয়েছে। নজরুলসংগীতের শিল্পী, অনুরাগী ও সংগীতপ্রেমীদের জন্য এটি জাতীয় কবির সৃষ্টিকর্মকে ধারণ, প্রচার ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।