বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

শ্রোতার আসর- "ভালোবাসো মোর গান"

২৫ এপ্রিল ২০২৬, শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত হয় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা আয়োজিত শ্রোতার আসর "ভালোবাসো মোর গান"। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বাণীর একাংশ অনুসারেই নামকরণ হয়েছে আমাদের এই নিয়মিত শ্রোতার আসরের। অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। প্রথম পরিবেশনা হিসেবে পরিবেশিত হয় রাগ নন্দ এর ওপর শাস্ত্রীয়সঙ্গীত পরিবেশনা, পরিবেশন করেন আফরোজা রূপা। এই আয়োজনে মোট ১২টি পরিবেশনা হয়। নজরুলসঙ্গীত পরিবেশন করেন মন্দিরা আইচ,আফিয়া তাসনীম,জেবুন্নেছা সরকার নিঝুম, জয়ীতা অর্পা,সোমা দাস,কুমার শ্যাম,সঞ্জয় হালদার,গার্গী ঘোষ,চন্দ্রা সাহা স্মৃতি এবং শহীদুল ইসলাম সজীব। পরবর্তী শাস্ত্রীয়সঙ্গীত পরিবেশনা হিসেবে রাগ কেদার পরিবেশন করেন রিফাত আহমেদ ইমন। অনুষ্ঠানটি সমাপ্ত হয় সংস্থার সহ-সভাপতি শ্রদ্ধেয় করিম হাসান খানের বক্তব্যের মাধ্যমে।