বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
বরিশালে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী নজরুলসংগীত প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা-এর উদ্যোগে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে সফলভাবে ২০০ জন ছাত্র-ছাত্রীকে নজরুলসংগীতের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে— বরিশাল বিভাগের ,বরগুনা,গৌরনদী,কাউখালী,পটুয়াখালী,উজিরপুর,পিরোজপুর,স্বরূপকাঠি,বানারীপাড়া,মুলাদী,হিজলা,মেহেন্দিগঞ্জ ও ভোলায়। গত ২৪ ও ২৫ জুলাই, ২০২৬-এর এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রী (সংগীত শিল্পী ও শিক্ষক,রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়,ঢাকা) এবং মাহমুদুল হাসান (সংগীত শিল্পী ও শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজনে : নজরুল সাংস্কৃতিক জোট, বরিশাল সহযোগিতায়: বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা