"আমারে দিব না ভুলিতে"— নজরুল সংকলন ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা (BNSS)-এর উদ্যোগে “নজরুল সংকলন ২০২৫” উপলক্ষে " আমারে দিব না ভুলিতে” শিরোনামে নজরুল সংকলন প্রকাশ করা হয়। নজরুল উৎসবের আয়োজন করা হয় ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল এনিগমা টেলিভিশন।
এই সংকলনে কাজী নজরুল ইসলামের রচিত বিভিন্ন গান পরিবেশন করেছেন ১২৫ জন শিল্পী। নজরুলসংগীতের বৈচিত্র্যময় রূপ, সুর, বাণী ও আবেগকে শ্রোতাদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই বিশেষ আয়োজনটি করা হয়।
সংকলনটির গানগুলো বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার YouTube channel এ একটি বিশেষ Playlist হিসেবে সংরক্ষিত রয়েছে। নজরুলসংগীতের শিল্পী, অনুরাগী ও সংগীতপ্রেমীদের জন্য এটি জাতীয় কবির সৃষ্টিকর্মকে ধারণ, প্রচার ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এই সংকলনের গানগুলো শুনতে ক্লিক করুন: https://youtube.com/playlist?list=PLj08yG7nqYxyx6auBtGZp6amBiChz2vMp&si=54osoBOdw0wFOoHT
