বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

BNSS
  • ফোন করুন
    +8801755640793

  • ইমেইল করুন
    bnss4052@gmail.com

BNSS
  • প্রথম পাতা
  • আমাদের কথা
  • সদস্য পরিচিতি
    • নির্বাহী সদস্য
    • সাধারণ সদস্য
  • কার্যক্রম
  • বিজ্ঞপ্তি
  • নজরুলকোষ
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রসঙ্গ কথা
  • যোগাযোগ

নজরুল জন্মজয়ন্তী,১৪৩৩

অন্যান্য

কার্যক্রমের তারিখ: 19 June 2026
কার্যক্রমের সময়: 06:30 PM
স্থান: ছায়ানট মিলনায়তন(২য় তলা, লিফটের ১), ছায়ানট সংস্কৃতি ভবন, শংকর, ধানমন্ডি, ঢাকা। Google Map Location: https://maps.app.goo.gl/HUqcs4uSXeFqY3Qx8?g_st=ac

বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা আয়োজিত "নজরুলজয়ন্তী ১৪৩৩" অনুষ্ঠিত হয়েছে ১৯জুন,২০২৬ শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বর্ণিল সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। অনুষ্ঠানের শুভসূচনা হয় সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। কাজী নজরুল ইসলামের রচিত "দুর্গমগিরি কান্তার মরু" গানটির শতবর্ষ গীতিকথন নিয়ে বক্তব্য প্রদান করেন মফিদুল হক। এরপরে সমবেত কণ্ঠে ও নৃত্যনন্দন এর দলীয় নৃত্যের মাধ্যমে পরিবেশিত হয় শতবর্ষী গানটি। অনুষ্ঠানে গান,নৃত্য ও আবৃত্তির মাধ্যমে জাতীয় কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় । অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন সংস্থার সভাপতি ইয়াকুব আলী খান, সংস্থার সহ-সভাপতি করিম হাসান খান, সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, নাসিমা শাহীন ফ্যান্সী, মেহফুজ আল ফাহাদ, মৃদুলা সমদ্দার, গুলজার হোসেন,শান্তনু তালুকদার, মৈত্রেয়ী ঘোষ, সমুদ্র শুভম, সৈয়দা সানজিদা বীথিকা, রুদ্র দাস, সঞ্জয় হালদার, আনুষ্কা চক্রবর্তী দিয়া, শ্রাবন্তী ধর, লাইসা বিনতে কামাল, তৌকির আহমেদ,পিণাক সাহা, প্রকৃতি রায় সাঁঝ ও মৌমিতা বিশ্বাস। রাগ বেহাগের ওপর দ্বৈত এস্রাজ-সারেঙ্গী বাদন পরিবেশন করেন শুক্লা হালদার ও শৌণক দেবনাথ ঋক। একক নৃত্য পরিবেশন করেন সামিনা হোসেন প্রেমা ও দলীয় নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাবের তত্ত্বাবধানে "ধৃতি নর্ত্যনালয়"। আবৃত্তি পরিবেশন করেন ডালিয়া আহমেদ। সর্বশেষ সমবেত গান এবং সংস্থার সভাপতি ইয়াকুব আলী খানের বক্তব্য ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি হয় এই আয়োজনের। যন্ত্রানুষঙ্গে ছিলেন স্বরূপ হোসেন,গৌতম কুমার সরকার,ফিরোজ খান,নাসির উদ্দীন, সুমন রেজা খান ও কুমার প্রতিবিম্ব।
















অন্যান্য এ ফিরে যান
BNSS

বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা এর প্রতিষ্ঠালগ্ন থেকেই নজরুলের সৃষ্টিকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় নজরুলের গানকে শুদ্ধ সুর ও বাণীতে প্রচার, প্রসারের লক্ষে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করে চলেছে। আপনাদের সাথে নিয়ে আমাদের শুদ্ধ নজরুল চর্চা আরও বহুদূর এগিয়ে নিতে পারবো, সেটাই আমাদের প্রত্যাশা।

যোগাযোগ

  • Flat B9, House 79/80, Road 2, Block A, Bashundhara R/A
  • +8801755640793
  • bnss4052@gmail.com

নজরুলকোষ

  • কালানুক্রমিক
  • বর্ণানুক্রমিক
  • স্বরলিপি
  • শ্রবণ নমুনা
  • ভাবসন্ধান
  • গ্রন্থাবলী

সর্বস্বত্ব সংরক্ষিত © 2026 BNSS, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed & Maintained by Macrosys.